প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৪:০৮ AM ||
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৪৯ PM
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি ধ্বংস
আব্দুল কাইয়ুম খান
গত ২১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, পাইকগাছা এর উদ্যোগে, খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটের ভাটা ও কয়লার চুল্লীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা, খুলনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) , পাইকগাছা, খুলনা জনাব মো: ফজলে রাব্বী। এ সময় দুটি এক্সকাভেটর দিয়ে ৩ টি অবৈধ ইটভাটার চিমনি, কিলন ও কাচা ইট ধংস করা হয়। এছাড়া ৫৩ টি অবৈধ কয়লার চুল্লি সম্পুর্ণ ভাবে ধংস করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, আনসার ভিডিপি, পল্লি বিদ্যুৎ, গ্রাম পুলিশ ও একদল শ্রমিক অংশগ্রহণ করেন।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়। কয়লা চুল্লি ধ্বংসে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। এলাকাবাসীর প্রত্যাশা বাকি অবৈধ কয়লা চুল্লি গুলো প্রশাসন দ্রুত অপসারণ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১